নারীদের বিচ ভলিবলে স্বর্ণ জার্মানির

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৯
স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে রিও ডি জেনেইরো অলিম্পিকে নারীদের বিচ ভলিবলে স্বর্ণ জিতেছে জার্মানি। নারীদের বিচ ভলিবলে দেশকে প্রথম স্বর্ণ এনে দিতে ব্রাজিলের বারবারা সেইশাস ও আগাথা বেদনার্চুককে ২১-১৮, ২১-১৪ পয়েন্টে হারায় জার্মানির লরা লুডভিগ ও কিরা ভালকেনহোর্স্ট জুটি। 
 
রিওতে বৃহস্পতিবার ঝড়ো বাতাসের মধ্যে শুরু হওয়া ফাইনালে স্বাগতিক দর্শকদের বৈরিতাকেও জয় করতে হয় জার্মানির খেলোয়াড়দের। ম্যাচ শেষে লুডভিগ বলেন, এই দর্শকের মধ্যেও কিভাবে আত্মবিশ্বাসী হতে হয় সে চেষ্টা করেছি আমরা। একই দিন ব্রোঞ্জের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ওয়ালশ জেনিংস ও এপ্রিল রস জুটির কাছে ১৭-২১, ২১-১৭, ১৫-৯ পয়েন্টে হেরে যায় ব্রাজিলের লারিসা ফ্রাঙ্কা ও তালিতা আনতুনেস জুটি।
 
ইত্তেফাক/এসএসএ