হেরাথ ব্রিটিশ হলে নাইট উপাধি পেতেন: সাঙ্গাকারা

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ২০:০৭
রঙ্গনা হেরাথ একজন ব্রিটিশ হলে তাকে নাইট উপাধি দেয়া হতো বলে মনে করছেন শ্রীলংকান কুমার সাঙ্গাকারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া তৃতীয় ম্যাচে হেরাথের ১৩ উইকেটে শিকারের বিষয়ে মন্তব্য করতে গিয়ে এ কথা বলেন সাবেক তারকা ক্রিকেটার সাঙ্গাকারা।
 
এক টুইট বার্তায় সাঙ্গাকারা বলেন, তিনি অত্যন্ত আনন্দিত যে, হেরাথ একজন শ্রীলংকান। তিনি বলেন, সর্বোচ্চ প্রশংসা ও স্বীকৃতি তার (হেরাথ) প্রাপ্য। একজন গ্রেট ম্যান। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১৬৩ রানের বড় ব্যবধানে পরাজিত করে ক্রিকেট ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে শ্রীলংকা। তিন টেস্ট সিরিজে মোট ২৮ উইকেট শিকার করেন হেরাথ। ক্রিকবাজ।
 
ইত্তেফাক/এসএসএ