হাতিয়ায় ককটেল তৈরীকালে যুবক আহত, গ্রেফতার ২

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ০০:০৭
 
নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ইশ্বর ইউনিয়নের মুলা মার্কেটে বৃহস্পতিবার সন্ধ্যায় ককটেল তৈরীকালে বিস্ফোরণে মো. আফছার (২৪) নামে এক যুবকের ডান হাত ঝলসে গেছে। আহত আফছারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আফছার উদ্দিন চর ইশ্বর ইউনিয়নের আফাজিয়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। হাসপাতালে পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে।
 
পুলিশ জানা, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মুলা মার্কেটের আলাউদ্দিনের মেকানিক দোকানের পেছনে হঠাৎ বিস্ফোরণের শব্দ হয়। এ সময় দোকানের পেছন থেকে আফছার উদ্দিনসহ কয়েকন বেরিয়ে আসেন। আফছারকে আশেপাশের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে যান।
 
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক জানান, আলাউদ্দিনের দোকানের পেছনে ককটেল তৈরিকালে বিস্ফোরণে আফছার আহত হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন পালিয়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে বিস্ফোণের কিছু আলামত পাওয়া গেছে। দোকানের মালিক আলাউদ্দিনকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।