কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ রুটে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে ঈসা খাঁ এক্সপ্রেসটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহগামী ঈসা খাঁ এক্সপ্রেসের গার্ডকে লাঞ্ছিত করায় ট্রেন চলাচল বন্ধ করা হয়।
রেলওয়ে সূত্র জানায়, রাত সাড়ে ৮টায় ঈসা খাঁ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ রেলস্টেশনে পৌঁছা মাত্র শানু নামে এক প্রভাবশালী ব্যক্তি ৮-১০ জন যুবক নিয়ে ট্রেনের গার্ড হাসার শিকদারকে ট্রেন থেকে নামিয়ে মারধর করে। এতে গার্ড হাসান গুরুতর আহত হন। এ সময় ওই ট্রেনে অন্য কোনো গার্ড না থানায় প্রায় ৩ ঘন্টা ১০ মিনিট ঈশা খাঁ এক্সপ্রেন ট্রেন কিশোরগঞ্জ স্টেশনে বন্ধ থাকে।
ইত্তেফাক/কেকে
