নাশকতার অভিযোগে সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর তাকে আটক করা হয়।
সাভার মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, নাশকতা করতে পারেন এমন অভিযোগে তৌহিদকে পৌর এলাকার শাহীবাগ থেকে আটক করা হয়।
তিনি আরো জানান, তৌহিদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলাসহ বিভিন্ন ধরনের নাশকতায় জড়িত থাকায় অভিযোগ রয়েছে।
ইত্তেফাক/এএসএস
