অ্যাথলেটদের আচরণে ক্ষমা চাইলো যুক্তরাষ্ট্র

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১১:১৫
রিওতে চার মার্কিন সাঁতারুর ‘অসৌজন্যমূলক আচরণে’ ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি।  ওই সাঁতারুরা দাবি করেছিলো, তারা ছিনতাইয়ের শিকার হয়েছেন। কিন্তু পরে তদন্ত করে দেখা যায়, ছিনতাইয়ের শিকার হননি তারা।
 
অ্যাথলেটরা দাবি করেন, রবিবার সকালে এই দুই অ্যাথলেটের সঙ্গে লোচেট এবং সাঁতারু জিমি ফিওজেন বন্দুকের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। লোচেট অলিম্পিক ইতিহাসের অন্যতম সেরা সাঁতারু। ছিনতাইয়ের কথা তারা পুলিশকে জানালে তদন্ত শুরু হয়।
 
রিও’র সিভিল পুলিশ প্রধান ফার্নান্দো ভেলসো বলেন, চার অ্যাথলেট ছিনতাইয়ের শিকার হননি। তিনি বলেন, এই অ্যাথলেটরা ছিনতাইয়ের শিকার হননি। তাদের দাবিকৃত অপরাধ আসলে ঘটেনি।
 
তিনি আরো জানান, মার্কিন এক অ্যাথলেটে এক পেট্রোল স্টেশনের টয়লেট ভাংচুর করেন। পরে সশস্ত্র নিরাপত্তা বাহিনী সেখানে উপস্থিত হলে, তারা ক্ষতিপূরণ দিয়ে বের হয়ে যান।
 
ভেলসো আরো বলেন, একজন অ্যাথলেট অসৌজন্যমূলক আচরণ করার কারণে বন্দুক দেখিয়ে তাকে থামাতে হয়েছিল। তিনি সতর্ক করে বলেন, মিথ্যা অভিযোগ ও ভাংচুরের জন্য তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থাও নেয়া হতে পারে।
 
জবাবে এক বিবৃতির মাধ্যমে মার্কিন অলিম্পিক কমিটি জানায়, অ্যাথলেটদের এমন আচরণ অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রের অলিম্পিক দলের ভাবমূর্তি তাদের কারণে ক্ষুণ্ন হয়েছে।
 
আগেই যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন চার সাঁতারুর একজন রায়ান লোচেত। বৃহস্পতিবার রাতে ফিরেছেন কনগার ও বেন্তজ। তবে এখনো ব্রাজিলে রয়েছেন জেমন ফিয়েন। বিবিসি