‘থর’ সিরিজের দুই ছবিতে অভিনয় করেছেন নাটালি পোর্টম্যান। তবে এরপর তাকে এই সিরিজে দেখা যাবে না। তিনি নিজেই এতে কাজ না করার কথা জানিয়েছেন।
এক সাক্ষাৎকারে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে ‘জেন ফস্টার’ জানিয়েছেন, খুব শিগগিরই মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে ফিরছেন না ।
নাটালি পোর্টমান বলেছেন, দেখা যাবে একদিন আমাকে ‘অ্যাভেঞ্জার্স ৭’ এর জন্য প্রস্তাব দেয়া হচ্ছে। আমার কোন ধারণা নেই। তবে যতদূর জানি আমি এখানে কাজ করছি না।
এটা নিশ্চিত যে থর সিরিজের পরবর্তী ছবি ‘থর: র্যাগনারক’-এ দেখা যাবে না অস্কার বিজয়ী এই অভিনেত্রীকে।
২০১৭ সালের ৩ নভেম্বর মুক্তি পাবে ‘থর: র্যাগনারক’ ছবিটি। স্টিফেনি ফলসমের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন তাইকা ওয়াইতিতি। হেমসওয়ার্থ, টম হিডলস্টোন, ইদ্রিস এলবা ও অ্যান্থনিকে তাদের আগের চরিত্রেই দেখা যাবে। নতুন মুখ হিসেবে থাকছেন কেট ব্লানচেট, জেফ গোল্ডব্লাম ও কার্ল আরবান। মার্বেল চরিত্র ‘হাল্ক’ নিয়ে থাকছেন মার্ক রাফালো। খবর: ডিএনএ।
ইত্তেফাক/এএসএস
