ভাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৩:৪৯
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির গলায় ক্ষতের চিহ্ন রয়েছে।
 
শুক্রবার সকালে উপজেলাধীন ভাঙ্গা-কাওরাকান্দি বিশ্বরোডের পুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় বেঞ্চের উপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে।
 
থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন জানায়, লাশটি মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।