মস্কোয় পুলিশের ওপর হামলা করেছে 'আইএস'

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৭:২১
মস্কোর কাছে ট্রাফিক পুলিশের উপর হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বুধবার দুই পুলিশ সদস্যের উপর হামলা চালানোর সময় উভয় হামলাকারীই গুলিতে নিহত হয়েছেন।
 
হামলাকারী দুজনই মধ্য এশিয়া থেকে সেখানে গিয়েছিল বলে জানা গেছে। হামলাকারী দু’জন আগ্নেয়াস্ত্র এবং কুড়াল নিয়ে মস্কোর পূর্বাংশে বালাসিকায় পুলিশের উপর হামলা চালায়। সংবাদ সংস্থা আমাকের মাধ্যমে আইএস এই হামলার দায় স্বীকার করেছে।
 
বুধবার রুশ বিশেষ বাহিনী সেন্ট পিটার্সবাগের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে পৃথক এক অভিযানে সন্দেহভাজন চার বিদ্রোহী-জঙ্গিকে হত্যা করে।
 
উত্তর ককাসে দীর্ঘদিন ধরেই উগ্রবাদীদের দমন করছে রাশিয়া। আইএসের পক্ষে লড়তে যে রুশ নাগরিকরা সিরিয়ায় পাড়ি জমিয়েছেন তাদের বেশিরভাগই ওই অঞ্চল থেকে গেছেন। -বিবিসি