দিবালা ভবিষ্যতে সেরা তিনে থাকবে: অ্যালেগ্রি

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ২১:০১
আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালা ভবিষ্যতে সেরা তিন ফুটবলারের একজন হবেন বলে মনে করেন জুভেন্টাসের কোচ ম্যাক্সিমিলিয়ানো অ্যালেগ্রি। ফিওরেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে শনিবার সিরি আতে টানা ষষ্ঠ শিরোপা জয়ের মিশন শুরু করবে জুভেন্টাস। 
 
দলের অন্যতম সেরা মিডফিল্ডার পল পগবা ম্যানচেস্টার ইউনাইটেডে চলে গেলেও এই সাফল্য অর্জন করার ব্যাপারে আত্মবিশ্বাসী অ্যালেগ্রি। ২২ বছর বয়সী দিবালার খেলায় মুগ্ধ ইতালির এই কোচ। তিনি বলেন, দিবালা একজন অসাধারণ খেলোয়াড় এবং সে আরও ভালো হতে পারে। সে বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন হবে। গত মৌসুমে জুভেন্টাসকে সিরি আর শিরোপা জেতাতে দলের পক্ষে সর্বোচ্চ ১৯ গোল করেন দিবালা। ইতালির শীর্ষ এই লিগে গত মৌসুমে এটি দ্বিতীয় সর্বোচ্চ গোল। গোল.কম।
 
ইত্তেফাক/এসএসএ