সফররত অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ইয়াদ আমিন মাদানি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি’তে (আইইউটি) নতুন অনুষদ ও প্রোগ্রাম চালুর ব্যাপারে তার মত দিয়েছেন। ওআইসি মহাসচিব ও আইইউটি আচার্য ইয়াদ আমিন মাদানি শুক্রবার সকালে ওআইসি পরিচালিত আইইউটি পরিদর্শনকালে এই মত প্রকাশ করেন।
মাদানি আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রতিষ্ঠানটির সার্বিক কর্মকাণ্ডের সন্তোষ প্রকাশ করেন। তিনি এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ওআইসি’র সার্বিক সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।
এইবারেই প্রথম আসন্ন শিক্ষাবর্ষে (২০১৬-২০১৭) স্নাতক পর্যায়ে ওআইসি’র সকল সদস্য দেশ হতে আইইউটি’তে ছাত্রী ভর্তি করা হবে। -বাসস
