বয়োজ্যেষ্ঠ বাংলাদেশিদের জন্য পাঁচ বছর মেয়াদী পর্যটক ভিসা

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ০৬:৩১
 
বয়োজ্যেষ্ঠ বাংলাদেশি নাগরিকদের জন্য এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর মেয়াদী পর্যটক ভিসার করার ঘোষণা দিয়েছে ভারত। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পয়ষট্টির বেশি বয়সী বাংলাদেশি নাগরিকরা পাঁচ বছর মেয়াদী 'মাল্টিপল এন্ট্রি'র এই ভিসা সুবিধা পাবেন।
 
এতে বলা হয়, 'পর্যটন উৎসাহিত করতে ভিসা প্রক্রিয়া সহজ করায় সরকারের নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন এখন থেকে বাংলাদেশি ভিসা আবেদনকারীদের এই সুযোগ প্রসারিত করবে।'
 
এই উদ্যোগ মানুষে মানুষে যোগাযোগে বাড়ানোসহ বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিবৃতি আশা প্রকাশ করা হয়।