গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার হওয়া নর্থ-সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিমকে টিএফআই (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন) সেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত শনিবার ১৩ আগস্ট তাকে জিজ্ঞাসাবাদের আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে।
শুক্রবার ছিল তার রিমান্ডের ৬ষ্ঠ দিন। এই দিনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য টিএফআই সেলে নেয়া হয়।
জিজ্ঞাসাবাদ শেষ হলেই তিনি এ হামলার সঙ্গে জড়িত কিনা তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এদিকে ৫৪ ধারায় গ্রেফতার শিল্পপতি পুত্র তাহমিদ হাসিব খানের ৬ দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদ শুক্রবার শেষ হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হতে পারে।
ইত্তেফাক/কেকে
