প্রথম দিনেই চালকের আসনে নিউজিল্যান্ড

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১১:৪৩
ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ভালো শুরু করতে পারেনি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিউইদের দাপুটে বোলিংয়ে প্রথম দিনে ২৩৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে প্রোটিয়ারা।
 
ডারবানে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলার হাফ সেঞ্চুরি ছাড়া বেশি বড় ইনিংস করতে পারেনি কেউই। বোল্টের বলে আমলা আউট হন ৫৩ রানে। অধিনায়ক ডু প্লেসিস করেন ২৩ রান। এছাড়া বাভুমা ৪৬, ডি কক ৩৩ রান করেন।
 
ক্রিজে আছেন কাগিসো রাবাদা ১৪ ও ডেল স্টেইন ২।
 
কিউইদের পক্ষে একাই তিন উইকেট নেন নিল ওয়েগনার। দুটি উইকেট নেন মিচেল স্যান্টনার ও ট্রেন্ট বোল্ট। একটি নেন ডগ ব্রেসওয়েল।