ঘোড়াঘাট থানার এসআইয়ের মোটরসাইকেল চুরি

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১২:০৬
দিনাজপুরের ঘোড়াঘাট থানার এক এসআইয়ের মোটরসাইকেল চুরি হয়েছে।
 
শুক্রবার বিকেলে ঘোড়াঘাট বন্দরে এসকে বাজার পাড়ার ভাড়া বাসার গেটের সামনে থেকে তার মোটরসাইকেলটি চুরি হয়।
 
জানা গেছে, ঘোড়াঘাট থানার এসআই সাইফুল্যাহ শুক্রবার বিকেলে তার ব্যবহৃত এ্যাপাচি মোটরসাইকেলটি বাড়ির গেটের সামনে রেখে বাসার ভিতরে দুপুরের খাবার খেতে প্রবেশ করেন। খাবার খেয়ে বিশ্রাম শেষে বাসা থেকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি সেখানে নাই।
 
থানার এসআই সাইফুল্যাহ তথ্যের সত্যতা স্বীকার করে জানান, মোটরসাইকেলটি উদ্ধারে চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ