কুষ্টিয়ার খোকসা উপজেলায় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ঋতু (৭) উপজেলার চকহরিপুর গ্রামের খলিলের মেয়ে।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সাইমা (১০) এবং ঋতু নামে দুই বোন ঘরে ঘুমিয়ে ছিল। তাদের মা প্রতিবেশীর বাড়িতে টিভি সিরিয়াল দেখছিলেন। এ সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা পুরোঘরে ছড়িয়ে পড়ে। বড় বোন সাইমা (১০) এ সময় ঘর থেকে বেরোতে পারলেও ছোট বোন ঋতু (৭) ঘরেই আটকে ছিল। খোকসা উপজেলা ফায়ার সর্ভিসের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঋতুকে বাঁচাতে পারেনি। পরে আহত সাইমাকে উপজেলা স্বাস্থ্য| কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
রাতেই উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান এবং শোমসপুর ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন খান ঘটনাস্থলে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
ইত্তেফাক/এএসএমইউ
