সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলো, বাদুড়িয়া গ্রামের আব্দুর সবুর মোল্যার ছেলে আসাদুর রহমান (৬) ও মমিনুর রহমান মোল্যার মেয়ে মনিরা খাতুন (৪)। এরা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
শনিবার সকালে উপজেলার বাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
তাদের চাচা নুরুউদ্দীন মোল্যা জানান, সকাল সাড়ে নয়টার দিকে পরিবারের সদস্যরা টিভি সিরিয়াল কিরণমালা দেখছিল। এ সময় দুই ভাই-বোন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। অনেক খোজাঁখুজির পর পুকুর থেকে এদের লাশ উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
