বলিউডের গণ্ডি পেরিয়ে অভিনেতা-অভিনেত্রীদের হলিউডে যাওয়ার বিষয়টি নতুন নয়। যারা এখনো যেতে পারেননি তাদের অনেকেই হলিউডে নিজের অবস্থান তৈরিতে মুখিয়ে আছেন। কিন্তু রণবীর কাপুর বলছেন ভিন্ন কথা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর কাপুরকে ‘স্টার ওয়ার্স’ ছবির জন্য প্রস্তাব করা হয়েছিল। ছবিটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু রণবীর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। রণবীর জানিয়েছেন, ছবির অডিশন দিতে তিনি ভয় পাচ্ছিলেন!
রণবীরের এরকম সিদ্ধান্ত নিশ্চয় তার ভক্তদের হৃদয় ভেঙে দিয়েছে।
ইত্তেফাক/এএসএস
