গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস সড়কে দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মঞ্জুরুল ইসলাম (২৫) তিনি রংপুরের মিঠাপুকুর থানার উত্তর তাজপুর এলাকার ইউসুফ আলীর ছেলে এবং শরীয়তপুরের পালং থানার কুয়ারপুর এলাকার মৃত আব্দুল খালেক খানের ছেলে খাজা আহমেদ (৩৬)। আহত ছিদ্দিকুর রহামান (৫০) স্থানীয় স্থানীয় হায়দরাবাদ এলাকার বাসিন্দা।
নাওজোর হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে পিকআপ চালক মঞ্জুরুল ইসলাম তার পিকআপ নিয়ে পুবাইলের মীরেরবাজার এলাকা থেকে চান্দনা-চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা বাইপাস সড়কের মোগরখাল এলাকায় রাস্তার পাশে বিকল হওয়া একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক মঞ্জু মারা যায়। এসময় পিকআপে থাকা স্থানীয় হায়দরাবাদ এলাকার ছিদ্দিকুর রহামান নামের এক ব্যক্তি আহত হন। হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
