অনলাইন হরর ক্যারেক্টার “স্লেনডার ম্যানকে” খুশি করার জন্য সহপাঠীকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। তবে এই দুই কিশোরীকে দোষী সাব্যস্ত করেনি আদালত। আদালত বলেছে, মানসিক অসুস্থতা থেকে এই ঘটনা ঘটিয়েছে তারা।
দোষী সাব্যস্ত হলে মরগান গেসার ও আনিসা ওয়েরের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারত। মরগান গেসারকে (১৪) মানসিক চিকিৎসা দিতে দুইজন ডাক্তারকে নিয়োগ দিয়েছে আদালত। ২০১৪ সালের মে মাসে তারা তাদের এক সহপাঠীকে ১৯টি জখম করেছিল।
IMG0
গত বছর আনিসা ওয়েরকে মুক্তি দেওয়া হয়। মামলার তদন্তকারীরা জানান, তারা দু’জন মিলে একমাস ধরে তাদের ঐ বন্ধুকে খুনের পরিকল্পনা করে কাল্পনিক হরর ক্যারেক্টার স্লেনডার ম্যানের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য।
নিম্ন আদালতে তাদের দু’জনকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করার আবেদন করা হয়েছিল কারণ তারা পরিকল্পনা করে অপরাধটি সংঘটিত করে। দুই কিশোরীর আইনজীবী মামলার শুনানি কিশোর আদালতে করার আবেদন করেন। তিনি জানান তারা দু’জনই মানসিক রোগে ভুগছেন। -বিবিসি
ইত্তেফাক/এমএএস
