২০ দলের শরিকদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক রবিবার

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৮:৪৫
 
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাত আটটায় তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত বৃহস্পতিবার রাতে নতুন স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন।
 
জানা গেছে, বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ের আলোচনার বাইরেও তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি, রামপালের কয়লাভিত্তিক বিদুেকন্দ্র নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে। এর বিরুদ্ধে কর্মসূচি দেয়ার কথা হয়েছে বলে জানা গেছে।

ইত্তেফাক/এএম।