সিনক্রোনাইজড সাঁতারে রুশ জলকন্যাদের দাপট

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৮:৫৪
জলের নিচ থেকে আট জোড়া সরু পা বেরিয়ে এলো প্রার্থনারত হাতের ভঙ্গিতে- মনোমুগ্ধকর সব দেহভঙ্গি আর কলা-কৌশল দেখিয়ে সিনক্রোনাইজড সাঁতারে দলগত বিভাগে টানা পঞ্চম অলিম্পিক স্বর্ণ জিতেছে রাশিয়ার মেয়েরা। 
 
রুশ কন্যাদের জয়টা প্রত্যাশিতই ছিল; ফ্রি রুটিনে সর্বোচ্চ ৯৯.১৩৩৩ পয়েন্ট আর সর্বমোট ১৯৬.১৪৩৯ দলীয় স্কোর করে স্বর্ণ পদক নিশ্চিত করে তারা। চীন ১৯২.৯৮৪১ স্কোর করে রৌপ্য এবং জাপান ১৮৯.২০৫৬ স্কোর করে ব্রোঞ্জ জেতে। এর আগে সিনক্রোনাইজড সাঁতারের দ্বৈতে স্বর্ণ পদক জেতে ভক্তদের কাছে ‘মারমেইড’ নামে পরিচিত রাশিয়ার নাতালিয়া ইশচেঙ্কো আর সভেতলানা রোমাশিনা জুটি।
 
ইত্তেফাক/এসএসএ