সাঘাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ২০:১৫

গাইবান্ধার সাঘাটায় পানিতে ডুবে মিম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 
উপজেলার হাসিলকান্দি গ্রামে ওয়াপদা বাঁধে বসবাসকারী আব্দূল মোতাল্লেবের শিশু কন্যা মিম গত শনিবার বিকালে তার সঙ্গী শিশুদের নিয়ে পার্শ্ববর্তী যমুনা নদীতে গোসল করতে গিয়ে ডুবে য়ায়।
 
এ সময় সঙ্গীদের চিৎকারে আশেপাশের লোকজন এসে মিমকে নদী থেকে উদ্ধার করে সাঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।