জাপানে ৬ মাত্রার ভূমিকম্প

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ২১:০৫
জাপানে শনিবার ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
 
এটি দুই দিনের মধ্যে জাপানে দ্বিতীয় ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, মিয়াকো নগরী থেকে ১৬৭ কিলোমিটার দূরে জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে শনিবার ৬ মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা বার্তা জারি করা হয়নি।
 
জাপানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুকুশিমার ঠিক দক্ষিণে ইবারাকি জেলার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হওয়ার একদিন পর এ ভূমিকম্প সংঘটিত হলো। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ