বলিউডে নতুন ক্যাট ফাইটের সূচনা। একে অপরকে টক্কর দিতে ময়দানে নেমে পড়েছেন দুই সুন্দরী। ৩৩ বছরের ক্যাটরিনাকে চ্যালেঞ্জ জানিয়েছেন তেইশের আলিয়া। জুনিয়রের চ্যালেঞ্জকে বেশ গুরুত্বের সাথেই নিয়েছেন ক্যাট।
আদা-জল খেয়ে নেমে পড়েছেন সুইমিং পুলের জলে। নেমে পড়েছেন আলিয়াও। ব্ল্যাক বিকিনিতে জলকেলি নয়, বেকায়দা পুশ আপ দিয়েছেন দুই বলি বিউটি। তাও আবার এক-দুইবার নয়, টানা ২০ বার।
প্রতিযোগিতা ছিল টানটান। বিনা যুদ্ধে একে অপরকে সূচাগ্র মেদিনীও ছাড়েননি কেউই। ড্রিম টিম কনসার্টের সৌজন্যে বিদেশে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন ক্যাটরিনা, আলিয়া, সিদ্ধার্থ, বরুণ, আদিত্য, পরিনীতিরা।
কনসার্টের ফাঁকে এভাবেই সময় কাটাচ্ছেন সকলে। সেই সঙ্গে ক্যাটরিনা ও আলিয়ার মধ্যেও বন্ধুত্ব বেশ গাঢ় হয়েছে বলে জানা গেছে। তারই ফলশ্রুতি স্পেশাল পুল সেশন।
