সবসময় মায়ের চরিত্রে অভিনয় করতে চেয়েছি: রণবীর

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১০:১২
 
সবসময় মায়ের চরিত্রে নাকি অভিনয় করতে চেয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। ‘রণবীর চিং রিটার্নস’ শিরোনামের একটি টিভিসিতে এরকমই একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।
 
রোহিত শেঠির পরিচালনায় একটি ফুড ব্র্যান্ডের বিজ্ঞাপন শুক্রবার মুক্তি পেয়েছে। ছয় মিনিটের ভিডিওতে রণবীর সিং ও তামান্না ভাটিয়া অভিনয় করেছেন। 
 
রণবীর বলেছেন, আমি সমসময় মায়ের চরিত্রে অভিনয় করতে চাই। আমি রোহিতকে ধন্যবাদ জানাই যে, আমাকে এরকম চরিত্রে অভিনয় করতে দেয়ার জন্য। 
 
রণবীরের সঙ্গে কাজ করতে পেরে খুশি ‌‌‘বাহুবলি’ তারকা তামান্না ভাটিয়া। 
 
বিজ্ঞাপনটির সংলাপ লিখেছেন মিলাপ জাভেরি। খবর: আইএএনএস।
 
ইত্তেফাক/এএসএস