নিজের ‘ছেলেমানুষী আচরণ’ এর জন্য ব্রাজিলিয়ানদের কাছে ক্ষমা চাইলেন মার্কিন সাতারু রায়ান লোচেত। তার দাবি করা ছিনতাইয়ের ঘটনা মিথ্যা প্রমাণিত হওয়ায় সমালোচনার ঝড় উঠে।
তিনি দাবি করেছিলেন, তিনিসহ চার সাঁতারুকে বন্দুক দেখিয়ে ব্রাজিলের রাস্তায় ছিনতাই করা হয়। তবে তদন্ত করে দেখা যায়, ঘটনাটি সত্য হয়। বরং সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি পেট্রোল স্টেশনের টয়লেট ভাংচুর করেছিলেন মার্কিন অ্যাথলেটরা।
ব্রাজিলের গ্লোবো টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে লোচেত বলেন, ‘আমি পুরোপুরি মিথ্যা বলিনি। আমি হয়তো একটু বাড়িয়ে বলেছি। আমি আসলে বুঝিনি আমার সাথে কি হচ্ছিল।’
তার এই আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ব্রাজিলিয়ানদের এটা প্রাপ্য নয়। ইতোমাধ্য চার অ্যাথলেটদের আচরণের বিষয়ে তদন্ত করতে ডিসিপ্লিনারি কমিশন গঠন করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। বিবিসি
ইত্তেফাক/এমএইচ
