ঝিনাইদহে পুলিশের নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযানে জামায়াত শিবিরের ২১জন কর্মীসহ ৫৪জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, কোটচাঁদপুর উপজেলা থেকে নয়জন, শৈলকুপা উপজেলা থেকে চারজন, কালীগঞ্জ উপজেলা থেকে একজন, হরিণাকুন্ডু উপজেলা থেকে দুইজন, ঝিনাইদহ সদর উপজেলা থেকে একজন ও মহেশপুর উপজেলা থেকে চারজন জামায়াত শিবির কর্মীকে গ্রেফতার করা হয়ে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার মামলা আছে। বাকি ৩৩ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের থানায় জিজ্ঞসাবাদ করা হচ্ছে। এরপর আদালতে পাঠানো হবে।
ইত্তেফাক/এএসএস
