তালেবানদের কাছ থেকে কুন্দুজ ‘পুনরুদ্ধার’

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১০:৫৮
জঙ্গি সংগঠন তালেবানদের কাছ থেকে কুন্দুজ শহর পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান সরকার। প্রদেশটির গভর্নর জানান, আফগান সরকারি বাহিনী কুন্দুজ দখলের কয়েক ঘণ্টা পরই পুনরুদ্ধারে সফল হয়।
 
তবে স্থানীয় সূত্রের বরাতে বিবিসি জানায়, এখনো সেখানে তালেবান জঙ্গিদের অবস্থান করতে দেখা যাচ্ছে। আফগানিস্তানের টোলো টিভি অবশ্য জানাচ্ছে কুন্দুজ নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী।
 
শনিবার সকালের দিকে চারপাশ থেকে তালেবানদের আক্রমণে কুন্দুজ ছাড়তে বাধ্য হয় সরকারি বাহিনী। এর একদিনের মধ্যেই শহরটি পুনরুদ্ধার করলো তারা। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ