নেত্রকোনার পূর্বধলায় নেশাজাতীয় ১২টি ইনজেকশনসহ সুলতান মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাকে আটক করা হয়।
সুলতান উপজেলা সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
পূর্বধলা থানার ওসি মো. আব্দুর রহমান জানান, রাতে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের রাজার বাজার এলাকা থেকে সুলতান মিয়া নামের ঐ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/এএসএস
