‘মন দিয়ে দেখ’ এর মিউজিক ভিডিও নিয়ে ইলিয়াস

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৬:৩৮

মুক্তি পেল তরুণ কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের নতুন মিউজিক ভিডিও। শনিবার রাতে ইউটিউবে ‘মন দিয়ে দেখ’ শিরোনামের গানটি প্রকাশ করা হয়। গানটির সুর করেছেন রেজওয়ান শেখ এবং কথা লিখেছেন অনুরুপ আইচ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা সৈকত রেজা।
 
গানটি ইলিয়াসের বিপরীতে অভিনয় করেছেন ভিট-কন্যা জান্নাতুল নূর মুন। গাজীপুর ও উত্তরার বিভিন্ন জায়গায় ভিডিওটির দৃশ্যায়ন করা হয়েছে।
 
নতুন এ মিউজিক ভিডিও প্রসঙ্গে ইলিয়াস বলেন, ‘প্রতিবারের মতো এ কাজটিও খুব যত্ন করে করছি, আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

ইতোমধ্যে গানটি বেশ জনপ্রিয় হয়েছে। ইলিয়াস বলেন, বাংলাদেশে অন্যান্য ভিডিওর চেয়ে এটা একটু আলাদা হবে। আরো কিছু মিউজিক ভিডিওর কাজ চলছে উল্লেখ করে তিনি জানান, ঈদের পরপরেই সেগুলো মুক্তি দেয়ার ইচ্ছা আছে।

 
ইত্তেফাক/এমএইচ