জঙ্গি সংগঠনের পক্ষে প্রচারণা শাস্তিযোগ্য অপরাধ: আইজিপি

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৫:৫৩
 
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। রবিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি এই কথা বলেন।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়,  নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ, অনলাইন ও অন্যান্য যোগযোগ মাধ্যমে লাইক, শেয়ার ও কমেন্ট করাসহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচারণা চালানো প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে। 
 
ইত্তেফাক/এএসএস