ডোমারে ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধা নিহত

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৬:১২
 
নীলফামারীর ডোমারে দুই গৃহবধূর ঝগড়া থামাকে গিয়ে কুলসুম বেওয়া (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।
 
নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত ফজর উদ্দিনের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে জেলার মর্গে পাঠিয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, ওই গ্রামের তবিবুল ইসলামের স্ত্রী ফরিদা বেগমের সঙ্গে প্রতিবেশী রুবেল আহম্মেদের স্ত্রী মিনারা বেগম ঝর্ণার মধ্যে ঝগড়া বাধে। এই ঝগড়া দুই গৃহবধূর মধ্যে হাতাহাতি পর্যন্ত গড়ায়। হাতাহাতি থামাতে যায় ফরিদা বেগমের শাশুড়ি বৃদ্ধা কুলসুম বেওয়া। এরই এক পর্যায়ে মিনারা বেগম ঝর্ণা ওই বৃদ্ধাকে ঘুষি মেরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
 
উপজেলার চিলাহটি পুলিশের তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু সুফিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধার ছেলে তবিবুল ইসলাম একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।           
 
 
ইত্তেফাক/কেকে