‘জাতির পিতার হত্যাকারীদের পুরস্কৃত করেছে বিএনপি’

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৬:৪৬
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেনি, যারা বাঙালির অস্তিত্ব বিশ্বাস করেনি তাদের দোসরাই জাতির পিতাকে হত্যা করেছে। আর এই হত্যাকারীদের পুরস্কৃত করেছে বিএনপি।'
 
রবিবার বিকালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, আগস্ট মাস আমাদের কাছে এমনিই শোকের মাস। ১৫ আগস্ট জাতির পিতাসহ পরিবারের সদস্যদের হত্যা করা হয়।
 
এর আগে বিকাল ৪টার দিকে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
 
 
ইত্তেফাক/কেকে