হবিগঞ্জের বাহুবলে পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার হরাইটেকা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ হরাইটেকা গ্রামের অলিউর রহমানের স্ত্রী মনিরা খাতুন ২৫)।
পুলিশ জানায়, সকালে ওই গৃহবধূ বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
ইত্তেফাক/এএন
