'রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ২৪ সেপ্টেম্বরের আগে প্রকাশ'

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৮:৫৪
রিজার্ভের অর্থ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ২৪ সেপ্টেম্বরের আগেই বাংলাদেশ ব্যাংক প্রকাশ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
 
রবিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওতানাবো এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিসিসিআই)'র একটি প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎশেষে তিনি সাংবাদিকদের বলেন, 'আমি ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটন যাবো। এর আগে এটি প্রকাশ করা হবে।'
 
এ সম্পর্কে মন্ত্রী আরও বলেন, 'চুরি হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংককে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ নিতে হয়েছে।এ কারণে প্রতিবেদন প্রকাশে দেরি হচ্ছে।'
 
কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মার্কিন ডলার চুরি হওয়ার ঘটনায় সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্ব গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি গত ৩০ মে অর্থ মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
 
ইত্তেফাক/এসএস