দক্ষিণখানে গৃহকর্তীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৯:৩৫
 
রাজধানীর দক্ষিণখানে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে এক গৃহকর্তীকে হত্যা করা হয়েছে। তার নাম সুরাইয়া বেগম (৫২)। রবিবার বিকালে মোল্লারটেকে তেঁতুল তলার বেকারি মোড়ে একটি চার তলা বাড়িতে এ ঘটনা ঘটে। 
 
দক্ষিণখান থানার এএসআই মফিজুল ইসলাম জানান, চার তলা বাড়িটির মালিক সুরাইয়া বেগম। তার স্বামী ইউনুস আলী প্যারালাইসিস রোগে ভুগছেন। তারা বাড়ির দোতলার ফ্ল্যাটে থাকেন। 
 
পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি জানান, ওই বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট ভাড়া হবে। বিকালে একজন ভাড়াটিয়াকে ফ্ল্যাট দেখানোর জন্য সুরাইয়া বেগম তিন তলার ফ্ল্যাটে যান। এরপরই তিন তলার ফ্ল্যাট থেকে সুরাইয়া বেগমের মাথায় কোপানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
 
তিনি আরো বলেন, হত্যার ঘটনাটি রহস্যজনক। গৃহকর্তীর চার পুত্র ও একজন পালিত পুত্র রয়েছে।
 
 
 
ইত্তেফাক/কেকে