বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৯:৪৪

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ২ হাজার ইয়াবাসহ শাহজাহান আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক শাহজাহান কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরকাপনা গ্রামের রইচ উদ্দিনের ছেলে।

 
শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামীম আকতার জানান, শনিবার দিবাগত রাত ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি নৈশকোচে তল্লাশি করে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
 
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।