কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় অনাড়ম্বর অনুষ্ঠানে পৌর মিলনায়তনে বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে পৌর মেয়র হাজী এনামুল হকের সভাপতিত্বে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম ১৩ কোটি ৩০ লক্ষ ৬৯ হাজার ২শ ৭৩ টাকার বাজেট উপস্থাপন করেন।
বাজেটের ওপর সংশোধনী বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর খোয়াব আলী ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল গণি সান্টু। এ সময় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর রিপন আলী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন টোকন, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনারা খাতুন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হালিমা খাতুন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাকি খাতুন প্রমুখ।
বাজেটে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৩ কোটি ৩০ লাখ ৬৯ হাজার ২শ ৭৩ টাকা। ব্যয়ও ধরা হয়েছে সমপরিমাণ। বাজেটে ট্যাক্স, রেইট, ফিস ও অন্যান্য রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৩শ ৭৬ টাকা, রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৫ লাখ ২৪ হাজার টাকা। উন্নয়ন হিসাবে সরকারী অনুদান এবং অন্যান্য অনুদান, উপজেলা শহর উন্নয়ন প্রকল্প, গুরুত্বপুর্ণ শহর উন্নয়ন প্রকল্প, অডিটরিয়াম নির্মাণ, জলবায়ু পরিবর্তন ফান্ড (ড্রেন/রিটেনিং ওয়াল, খাল খনন, পানি সরবরাহ প্রকল্প/সোলার প্যানেল) খাতে আয় ধরা হয়েছে ১০ কোটি ৭৫ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয়ও ধরা হয়েছে সমপরিমাণ টাকা।
এছাড়াও পৌরসভার জলাবদ্ধতা, মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধীদের পূনর্বাসন, খেলাধুলা ও দূর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
ইত্তেফাক/এএন
