জনকণ্ঠের সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ২১:০২
 
মানহানির অভিযোগে দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদসহ তিনজনের বিরুদ্ধে ঢাকা জজ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
 
ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ শাহদাৎ হোসেনের আদালতে রবিবার মামলাটি দায়ের করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
 
আদালত মামলাটি গ্রহণ করে আগামী ২৮ সেপ্টেম্বর বিবাদীদেরকে জবাব দিতে নির্দেশ দিয়েছে।
 
মামলার অপর আসামিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন এবং জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়।
 
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২০ জুন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় 'সংখ্যালঘুদের উদ্বেগ ও একরৈখিক চিন্তাভাবনা' শীর্ষক কলামে 'এই গোবিন্দ প্রামাণিক কে? তিনি ছিলেন জামায়াতে ইসলামের ধর্ম বিষয়ক সম্পাদক' মর্মে মিথ্যা বানোয়াট এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে হিন্দু সমাজকে বিচ্ছিন্ন ও অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিককে সামাজিক, মানসিক, ধর্মীয়ভাবে ক্ষতিগ্রস্ত করার কুমানসে প্রতিবেদন তৈরি করে দৈনিক জনকণ্ঠে প্রকাশ করেছে।
 
 
ইত্তেফাক/কেকে