বাঘায় অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৯:২৯

রাজশাহীর বাঘাতে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামি টুটুল বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোরে বাঘা সীমান্ত এলাকার জোতনশী স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেফতার টুটুল পাবনা  সুজানগর থানার  দুলাই গ্রামের সালাম বিশ্বাসের ছেলে । সে বাঘায় এসেছিল ফেন্সিডিল এবং ইয়াবা নেওয়ার জন্য।

আরো পড়ুন : ভেনেজুয়েলার কাছেও বড় হার আর্জেন্টিনার

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহাসীন আলী জানান, গ্রেফতার টুটুল বিশ্বাসের নামে পাবনা সুজানগর এবং সাঁথিয়া থানায় মাদক-সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

ইত্তেফাক/এমআরএম