দুর্ঘটনার শিকার ডিক্যাপ্রিও

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১২:২৬
 
হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার মডেল প্রেমিকা নিনা আগদাল দুর্ঘটনার শিকার হয়েছেন। 
 
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকালে নিউইয়র্কের পূর্ব হ্যাম্প গ্রামে এই দুর্ঘটনার শিকার হন ডিক্যাপ্রিও ও নিনা। 
 
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, একটি মিনি কুপার ঐ জুটির গাড়ির পেছনের দিকে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। তবে এটি ছোট খাটো দুর্ঘটনা ছিল। 
 
একটি সূত্র বলেছে, ডিক্যাপ্রিও ও নিনা গাড়ির পেছনে বসা ছিলেন। গাড়িটি হলিউড অভিনেতার এক বন্ধুর গাড়ি ছিল। সবাই ভাল আছেন।
 
ইত্তেফাক/এএসএস