ক্ষতিপূরণের ৫৬ লাখ টাকা জমা দিল ৯৮ ট্যানারি

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৬:০৪
 
রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি না সরানোয় ক্ষতিপূরণ হিসেবে ৯৮ প্রতিষ্ঠান সরকারি কোষাগারে ৫৬ লাখ টাকা জমা দিয়েছে। গত ১১-১৬ আগস্ট পর্যন্ত ক্ষতিপূরণ হিসেবে তার এই অর্থ জমা দেয়।
 
সোমবার শিল্প সচিব মোশাররফ হোসেন ভূইয়া এই তথ্য তলবনামা আকারে হাইকোর্টে দাখিল করেছেন। 
 
এর আগে সুপ্রিম  কোর্টের আপিল বিভাগ এই আদেশে পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে ৯৮ ট্যানারি মালিককে প্রত্যেকদিন ১০ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা দেয় নির্দেশ দেয়। তবে হাইকোর্ট ৫০ হাজার টাকা করে জরিমানা করেছিল। পরে ঐ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে ট্যানারি মালিকরা। লিভ টু আপিলে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণের আদেশ দেয় আপিল বিভাগ। 
 
ইত্তেফাক/এএসএস