হাতির সঙ্গে যুদ্ধে জয়ী গন্ডার!

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৪:৪৩
হতে পারে স্থলের সবচেয়ে বড় প্রাণী হাতি। কিন্তু তাকে ছেড়ে কথা বলার নয় গন্ডার। নামিবিয়ার ইতোশা জাতীয় পার্কে দেখা গেলে হাতি ও গন্ডারকে মুখোমুখি হতে।আর ক্যামেরায় সেই ছবি ধারণ করলেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার এন্ড্রু ফরসিথ। 
হাতি ও গন্ডার খুব  একটা মুখোমুখি অবস্থানে থাকে না। কিন্তু এদিন হাতিশাবককে পেয়ে কেন যেন ফুঁসে উঠে গন্ডার। সেই মুহূর্ত ধারণ করতে ভুল করেননি ফরসিথ। যদিও তিনি ভেবেছিলেন হাতিকে দেখে থেমে যাবে গন্ডার।
একটি হাতি পা তুলে গন্ডারকে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু গন্ডার তখনও মাটি আকড়ে দাঁড়িয়ে ছিলো।
সেখানে গন্ডার একটি থাকলেও বেশ কয়েকটি হাতি ছিল। কিন্তু গন্ডার তবুও হাতিকে মোকাবেলা করার জন্য অনড় ছিল।
 
একটি হাতিকে তো গন্ডার তাড়া করা শুরু করে।