বরিশালের কীর্তনখোলা নদীর তীর দখল করে গড়ে ওঠা ২১১ স্থাপনা দুই মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বরিশালের জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীস রঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
কীর্তনখোলা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার একটি তালিকা হাইকোর্টে দাখিল করে জেলা প্রশাসন। হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদের দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদেশ দেয়।
আদেশ মোতাবেক জেলা প্রশাসন, সিএস এবং আরএসের রেকর্ড অনুযায়ী কীর্তনখোলা নদীর অবস্থান নির্ধারণ করে এর পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার তালিকা তৈরি করে। ঐ তালিকায় ২১১ অবৈধ প্রতিষ্ঠানের নাম আসে। আজ আদালতের তালিকা উপস্থাপন করা হয়ে। পরে হাইকোর্ট উপরিউক্ত আদেশ দেয়।
ইত্তেফাক/এএসএস
