গাইবান্ধার সাঘাটা উপজেলার নাজমা সিনেমা হলের মালিক নবাব আলী, তার স্ত্রী মোছা. মনোয়ারা বেগম ও পুত্র মনোয়ার হোসেনকে বিপুল পরিমাণ ইয়াবাসহ র্যাব আটক করেছে। রবিবার বিকালে তাকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে দেড় লাখের বেশি টাকা উদ্ধার করা হয়।
জানা যায়, গাইবান্ধার র্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা বাজার সংলগ্ন নাজমা সিনেমা হলের মালিক নবাব আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের কাছে থাকা ৪ হাজার ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক লাখ ৫৭ হাজার ৯ শত ২৪ টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত ট্যাবলেটের মূল্য ২০ লাখ ৪৫ হাজার টাকা বলে জানা গেছে। পরে র্যাব বাদী হয়ে আটককৃতদেরকে সাঘাটা থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
ইত্তেফাক/কেকে
