নাটোরের বড়াইগ্রামে ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে সুইট আহম্মেদ (৩০) নামে এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
উপজেলার জোনাইল পাগলা বাজারে সোমবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুইট উপজেলার চরগোবিন্দপুর গ্রামের মৃত ময়েন উদ্দিন মাষ্টারের ছেলে।
এলাকাবাসী জানান, সোমবার বিকালে সুইট ডিশ লাইনের ক্যাবল মেরামতের জন্য দোকানের পাশের গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে হাত লাগলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।
ইত্তেফাক/এএন
