লন্ডনের বদলা নিয়ে চ্যাম্পিয়ন শুর্টার

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৯:৪৭
লন্ডন অলিম্পিকে চেক রিপাবলিকের ইয়ারোস্লাভ কুলহাভির সঙ্গে লড়াই করে রৌপ্য জিতেছিলেন সুইজারল্যান্ডের নিনো শুর্টার। রিওতে এবার কুলহাভিকেই পেছনে ফেলে স্বর্ণ জিতে বদলা নিলেন পাঁচ বারের এই বিশ্ব চ্যাম্পিয়ন । 
 
রিও গেমসের ষষ্ঠদশ দিনে মাউন্টেইন বাইকে ছেলেদের ক্রস কান্ট্রিতে সেরা হতে শুর্টারের সময় লাগে ১ ঘণ্টা ৩৩ মিনিট ২৮ সেকেন্ড। কুলহাভির লাগে ৫০ সেকেন্ড বেশি। ব্রোঞ্জ জেতেন স্পেনের কার্লোস কলোমা নিকোলাস। আগের দিন বৃষ্টি হওয়ায় ৪.৮ কিলোমিটারের কোর্সে সাইকেল চালানো কঠিন হয়ে পড়েছিল। তবে উঁচু-নীচু পথে সাত চক্কর দিয়ে যখন সবার আগে শেষ করেন শুর্টার, তখন কুলহাভি বেশ পেছনে। বেইজিংয়ে ২০০৮ সালে ব্রোঞ্জ জিতেছিলেন শুর্টার। অলিম্পিকের পদকের সেট তাই পূর্ণ হলো তার।
 
 
ইত্তেফাক/এসএসএ