রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদে সন্ত্রাসীদের গুলিতে মো. ওবায়দুল্লাহ (৪৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওবায়দুল্লাহ কাউন্টার টেররিজমের পুলিশ ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুনের ভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ওবায়দুল্লাহ শরীরের একটি গুলিবিদ্ধ হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আরো পড়ুন : সুবর্ণচরের সেই রুহুল আমিনের জামিন হাইকোর্টে বাতিল
আহতের ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওবায়দুল্লাহ রাতে রিকশায় বাসায় ফিরছিলেন। পথে সায়েদাবাদ ব্রিজের কাছে একটি মোটরসাইকেলে দুজন সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। কারা গুলি করেছে তা এখনো জানতে পারেনি।’
ইত্তেফাক/ইউবি
