নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ৮

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১১:১৫
আফ্রিকান দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে এক সহিংসতায় আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সোমবার বাংলাদেশ সময় দিনগত রাত পৌনে ২টার দিকে এই সহিংসতার ঘটনা ঘটে। 
 
জানা যায়, ইসলাম ধর্ম নিয়ে কূটুক্তি করাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আটজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবরে বলা হয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।